সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কাশ্মীর সীমান্তে রাতভর ভারত-পাকিস্তান গোলাগুলি, প্রাণহানি ৪৩

কাশ্মীর সীমান্তে রাতভর ভারত-পাকিস্তান গোলাগুলি, প্রাণহানি ৪৩

অনলাইন ডেস্ক:-

 

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল) ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে রাতভর তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
 

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, উরি ও আখনূর সেক্টরের বিপরীতে পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে হালকা অস্ত্র ও কামান থেকে গোলাবর্ষণ করে। এর জবাবে ভারতীয় সেনারাও পাল্টা প্রতিক্রিয়া জানায়।
 

এ ঘটনায় এখন পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বুধবার রাতের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, "ভারতের হামলার জবাব দেবে পাকিস্তান।"
 

মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই সংঘর্ষে দুই পক্ষের মধ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৪৩ জনে। ইসলামাবাদ জানিয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও সীমান্তে গোলাগুলিতে পাকিস্তানের ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে নয়াদিল্লু জানিয়েছে, পাকিস্তানের গোলাবর্ষণে ভারতের অন্তত ১২ জন নিহত হয়েছেন।