মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৭:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রধানমন্ত্রী পদ হারানোর জন্য কাকে দায়ী করলেন নওয়াজ শরিফ ?

প্রধানমন্ত্রী পদ হারানোর জন্য কাকে দায়ী করলেন নওয়াজ শরিফ ?

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অভিযোগ করেছেন, তার কাছে সাবেক প্রধান বিচারপতি সাকিব নিসারের একটি অডিও রেকর্ডিং রয়েছে, যাতে তাকে ক্ষমতাচ্যুত করতে এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানকে ক্ষমতায় আনার তথ্য রয়েছে।

শনিবার লাহোরে একটি দলীয় সভায় ভাষণের সময় তিনি এ অভিযোগ করেন। 

 

২০১৭ সালে প্রধানমন্ত্রী হিসাবে তার ক্ষমতাচ্যুতির সঙ্গে জড়িত সুপ্রিম কোর্টের সেই বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন ৭৪ বছর বয়সি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সুপ্রিমো।পানামা পেপারস দুর্নীতির মামলায় ২০১৭ সালে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণার পর নওয়াজ শরিফকে দলীয় সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার ছোট ভাই শাহবাজ শরিফ দলের হাল ধরেন।

 

তার অযোগ্যতার নিন্দা জানিয়ে নওয়াজ শরিফ বলেছেন, বিশ্বের কোথাও বিচারকরা ফোনালাপের অভিযোগে প্রধানমন্ত্রীকে বাড়ি পাঠান না।তিনি বলেন, আমি জানতে চাই কেন আমাকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল।নওয়াজ শরিফ দাবি করেন, সাবেক সিজেপি নিসারের একটি অডিও প্রমাণ রয়েছে যে, তাকে বলতে শোনা যায়, ইমরান খানকে আনতে আমাদের নওয়াজ শরিফকে সরিয়ে দিতে হবে, প্রধানমন্ত্রী হিসেবে।

 

গত অক্টোবরে লন্ডনে চার বছরের নির্বাসনে থাকার পর পাকিস্তানে ফিরে আসার পর নওয়াজ শরিফের রেকর্ড চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার আশা ভেস্তে যায়। কারণ ইমরান খানের দল ‘ক্রিকেট ব্যাট’-এর নির্বাচনি প্রতীক ছাড়াই নির্বাচনে লড়াই করেও একশটির বেশি আসনে বিজয়ী হয়।

সূত্র: এনডিটিভি