শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৫:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •

পাল্টাপাল্টি সমাবেশে থমথমে বাসাইল, অতিরিক্ত পুলিশ মোতায়েন

পাল্টাপাল্টি সমাবেশে থমথমে বাসাইল, অতিরিক্ত পুলিশ মোতায়েন

টাঙ্গাইল প্রতিনিধি:-


 

টাঙ্গাইলের বাসাইলে শহীদ মিনারের আশপাশে রোববার বেলা ৩টায় দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশের কারণে উত্তেজনা দেখা দিয়েছে। কাদেরিয়া বাহিনী কয়েক দিন আগে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছিল। এর বিপরীতে শনিবার রাতেই ছাত্রসমাবেশের নামে একই স্থানে ও একই সময়ে সমাবেশ ডাকা হয়।
 

অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা এড়াতে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে। সরেজমিনে দেখা গেছে, শহীদ মিনার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
 

মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের জন্য যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল ১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছিলেন। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর।
 

অন্যদিকে ছাত্রসমাবেশ আয়োজনের অনুমতির জন্য শনিবার ছাত্র নেতা রনি মিয়া লিখিত আবেদন করেন। আয়োজকরা পৃথক দুটি সমাবেশের জন্য পৌর শহরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করেছেন। রনি মিয়া দাবি করেছেন, “আমাদের সমাবেশ শান্তিপূর্ণভাবে হবে। বাধা আসলেও আমরা নির্ধারিত স্থানে সমাবেশ করব।”
 

কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল মন্তব্য করেছেন, “আমরা আগে অনুমতি চেয়ে আবেদন করেছি। আমাদের সমাবেশের আগে তারা একই স্থানে সমাবেশ ডেকেছে। তারা আমাদের অনুষ্ঠানের আগে বা পরের দিন আয়োজন করতে পারতেন।”
 

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানিয়েছেন, ১৪৪ ধারা অনুযায়ী সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই স্থানে কোন সভা-সমাবেশ করা যাবে না। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।