শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৮:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ধরলার ভাঙন থেকে চর গোরকমন্ডল রক্ষার দাবিতে মানববন্ধন

ধরলার ভাঙন থেকে চর গোরকমন্ডল রক্ষার দাবিতে মানববন্ধন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 


কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডলকে ধরলা নদীর তীব্র ভাঙন থেকে রক্ষা করার দাবিতে রোববার বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 

আয়োজন করে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন কমিটি।
 

মানববন্ধনে ভাঙনের শিকার শতশত পরিবারসহ স্থানীয় নারী-পুরুষরা অংশগ্রহণ করেন। তারা জানান, গত দেড় মাসে অর্ধশতাধিক পরিবার ভাঙনের শিকার হয়েছে।
 

নদীর আগ্রাসনে চোখের সামনে শতশত বিঘা আবাদি জমি বিলীন হচ্ছে, বসতবাড়ি ও পূর্বপুরুষদের কবরও নদীর তীরে ধ্বংস হয়ে যাচ্ছে।
 

ভাঙন কবলিত পরিবারের পক্ষে সালেকা বেওয়া ও আবু সিদ্দিক কান্না জরিত কণ্ঠে বলেন,“আমাদের ফসলি জমি, বসতভিটা এমনকি পূর্বপুরুষের কবরও বিলীন হয়ে যাচ্ছে। এই ভাঙন থেকে আমাদের রক্ষা করুন। আমরা সরকারের কাছে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা চাই।”
 

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন— কুড়িগ্রাম উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও জেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ইউনুছ আলী, সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আশরাফ আলী, সাবেক স্বাস্থ্য পরিচালক ডা: শাহাদত হোসেন প্রমুখ।
 

বক্তারা ধরলার তীব্র ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।