শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২১:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান: ০১ টি দেশীয় পিস্তল, ০১ রাউন্ড এ্যামোনিশন এবং ০৪ টি ককটেল বোমা উদ্ধার

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান: ০১ টি দেশীয় পিস্তল, ০১ রাউন্ড এ্যামোনিশন এবং ০৪ টি ককটেল বোমা উদ্ধার

আরিফুজ্জামান (সাগর):



ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫ (সোমবার): আজ সকাল ৮ টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধিনস্থ উত্তরা আর্মি ক্যাম্প থেকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি তল্লাশি করে চালের বস্তা থেকে ০১ টি দেশীয় পিস্তল, ০১ রাউন্ড অ্যামুনিশন এবং ০৪ টি ককটেল বোমা উদ্ধার করা হয়।


উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চারজন ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়। এছাড়াও প্রত্যক্ষদর্শিরা উল্লেখ করেন দিনাজপুর থেকে ছেড়ে আসার পর পার্বতীপুর রেলষ্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি নিলে ০৩/০৪ জন ব্যক্তি কয়েকটি চালের বস্তা (লুকায়িত পিস্তল এবং বিস্ফোরক দ্রব্যাদিসহ) ট্রেনের নির্দিষ্ট বগিতে রেখে চলে যায়।


উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট নাশকতাকারীদের সনাক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে।

 

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।