শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০২:১৭:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

আলমগীর হোসাইন, জেলা প্রতিনিধি (জামালপুর):-

 

শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হাছিনা বেগম ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

 

বুধবার বিকেলে তারা বালিজুড়ী শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ ঠাকুরবাড়ী মন্দিরের পূজামণ্ডপ এবং গাবেরগ্রাম ঝালোপাড়া নাটমন্দিরের পূজামণ্ডপ ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ, জেলা সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ, মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, মাদারগঞ্জ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাখাল চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র চৌধুরীসহ স্ব-স্ব মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ।

 

পরিদর্শনকালে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, জামালপুর জেলায় মোট ২০৬টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। শুরু থেকেই পুলিশ, আনসার, বিজিবি ও র‌্যাব সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো ধরনের বিঘ্ন ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না বলে আমরা আশাবাদী। অত্যন্ত সুষ্ঠু ও সম্প্রীতিমূলক পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে।”

 

জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং মন্দির কমিটির সঙ্গে কথা বলে জেনেছি—এবারের পূজা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে।”