মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মোদির শপথ অনুষ্ঠানের দিনে বাসে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা

মোদির শপথ অনুষ্ঠানের দিনে বাসে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা

টানা তৃতীয় মেয়াদে গতকাল রোববার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এই দিনেই দেশটির জম্মু-কাশ্মীরে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৩ জন। 
 

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা বাসটিতে অতর্কিতে হামলা চালায়। এতে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি জম্মুর রিয়াসি জেলার এক খাদে পড়ে যায়। ইতোমধ্যে খাদে পড়া বাসটি থেকে উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। তবে সন্ত্রাসীদের ধরতে দেশটির পুলিশ এবং সেনাবাহিনী অভিযান চালাচ্ছে।  কর্মকর্তারা বলছেন, মোদি পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং হতাহতদের সর্বোচ্চ মেডিক্যাল পরিষেবা দিতে বলেছেন।

 

অঞ্চলটির শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা মনোজ সিনহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, এই জঘন্য হামলার পেছনে জড়িতদের শিগগিরই শাস্তি দেওয়া হবে।