সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৩:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্কুটারে লুকানো বোমায় প্রাণ হারালেন রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান

স্কুটারে লুকানো বোমায় প্রাণ হারালেন রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান

ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-


রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান, ইগর কিরিলোভ, মস্কোতে একটি স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, রিয়াজানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। এই বিস্ফোরণে ইগর কিরিলোভের পাশাপাশি তার এক সহকারীও প্রাণ হারিয়েছেন।
 

রাশিয়ার তদন্ত কমিটির সূত্রে বলা হয়েছে, কিরিলোভ পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে, এই হামলার পেছনে কে বা কারা দায়ী, তা এখনও পরিষ্কার হয়নি।