শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৮:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষাপটে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতির দিকে গেছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
 

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতদিন স্বাভাবিক থাকলেও সাম্প্রতিক কয়েকটি ঘটনার কারণে সেটি সামান্য খারাপের দিকে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আগের অবস্থায় ফিরিয়ে আনতে।”
 

রাজবাড়ীর অস্থিরতা প্রসঙ্গে তিনি জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। তিনি বলেন, “তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।”
 

ডিসি ও এসপির উপস্থিতিতে নিরপেক্ষ তদন্ত সম্ভব হবে কিনা—এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, “তদন্তের আগে কাউকে দোষী বা নির্দোষ বলা যাবে না। তদন্তের মাধ্যমে যদি কারও অবহেলা প্রমাণিত হয়, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর কেউ নির্দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।”
 

সম্প্রতি রাজবাড়ী ও হাটহাজারীতে ঘটে যাওয়া সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ব্যর্থ হইনি। যারা এসব ঘটিয়েছে, তারা আইনের আওতায় আসবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হুমকির বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে। সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি।”
 

এ অবস্থায় নির্বাচনে জনগণের অংশগ্রহণ ব্যাহত হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জনগণ যখন ভোটমুখী হবে, তখন তাদের কেউ বাধা দিতে পারবে না। জনগণ নির্বাচনে অংশ নিতে পারবে।”