সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৫২:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মিসিসিপিতে ভয়াবহ বাস দুর্ঘটনা, শিশুসহ ৮ নিহত

মিসিসিপিতে ভয়াবহ বাস দুর্ঘটনা, শিশুসহ ৮ নিহত

ঢাকা প্রেস
আন্তর্জাতিক ডেস্ক:-


যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে শনিবার (৩১ আগস্ট) ভোরে ঘটে যাওয়া ভয়াবহ বাস দুর্ঘটনায় শিশুসহ কমপক্ষে আটজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩৭ জন গুরুতর আহত হয়েছেন।

 

ওয়ারেন কাউন্টির শেরিফ মার্টিন পেস স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভিক্সবার্গ শহরের কাছে ইন্টারস্টেট ২০-তে একটি ভলভো বাণিজ্যিক বাস পথচ্যুত হয়ে দুর্ঘটনার শিকার হয়। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক মেয়ে ও তার ৬ বছর বয়সী ভাই রয়েছে। নিহতদের পরিবারের সদস্যরা বেশিরভাগই লাতিন আমেরিকান বংশোদ্ভূত।
 

ওয়ারেন কাউন্টির করোনার ডাগ হাস্কি জানিয়েছেন, নিহত শিশু দুটির মা তাদের মরদেহ শনাক্ত করেছেন। বাকি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের সহকারী চালককে কোনও হাসপাতালে নেওয়া হয়নি।
 

শেরিফ পেস জানিয়েছেন, এই ধরনের দুর্ঘটনা সবসময়ই মর্মান্তিক হয়ে থাকে, বিশেষ করে যখন একাধিক মানুষ একসাথে প্রাণ হারায়।