শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৯:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যালি ও আলোচনা সভা

জিহাদ হোসেন, নারায়ণগঞ্জ, ঢাকা প্রেস:-


 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সোমবার সকালে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “প্রতিটি হৃদয়ের স্পন্দনের যত্ন নিন”।
 

সকাল ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কসহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
 

আলোচনা সভায় বক্তব্য দেন ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিএম মনিরুল ইসলাম, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আবুল হাসনাত জাফর, অধ্যাপক আরিফ মোহাম্মদ সোহানসহ আরও অনেকে।
 

বক্তারা বলেন, বর্তমানে অল্প বয়সেই মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা মনে করেন, সচেতনতা এবং জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আনলেই হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব। পরিমিত খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার ওপর তারা গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিয়মিত কোলেস্টেরল, ডায়াবেটিস, ব্লাড সুগার ও ব্লাড প্রেসার পরীক্ষা করার আহ্বান জানান।