বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০২:১০:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

জনগণের পুলিশ হতে যা করা দরকার তা করা হবে: হাসান মো. শওকত আলী

জনগণের পুলিশ হতে যা করা দরকার তা করা হবে: হাসান মো. শওকত আলী

ঢাকা প্রেস নিউজ


ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী বলেছেন, "আমরা নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই। এজন্য যা প্রয়োজন, আমরা তা করবো। আমরা কেবল আপনাদের সহযোগিতা এবং পাশে থাকার প্রত্যাশা করছি।"

 

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে কলাবাগানের একটি কমিউনিটি সেন্টারে সিটিজেন ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 

তিনি বলেন, "কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। আমাদের জবাবদিহিতা আপনাদের কাছে, আপনারা আমাদের কতটুকু নিরাপত্তা ও সেবা পান, সেটাই আমাদের জন্য মাপকাঠি। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই দেশকে উন্নত ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে চাই।"
 

তিনি আরও বলেন, "অপরাধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণ আমাদের জন্য বড় সহায়ক শক্তি। আপনাদের সহযোগিতা পেলে অপরাধ দমন অনেক সহজ হবে। বাসা বা প্রতিষ্ঠানে থাকা সিসিটিভির ব্যাকআপ সঠিকভাবে আছে কিনা, তা নিশ্চিত করতে হবে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সিসিটিভি ফুটেজ কাজে লাগানো যায়।"
 

তিনি মাদক, চাঁদাবাজি এবং দখলবাজদের তথ্য নির্ভয়ে জানিয়ে সহায়তা করার আহ্বান জানিয়ে বলেন, "এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে, জুলাই বিপ্লবের আদর্শকে মনে-প্রাণে ধারণ করে।"