মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:০০:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভুটানের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী তোবগের দল বিজয়ী

ভুটানের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী তোবগের দল বিজয়ী

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে প্রায় দুই-তৃতীয়াংশ আসন পেয়েছে পিডিপি। ফলে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হলো পরিবেশবাদী নেতা তোবগের।

জাতীয় পরিষদের ৪৭ আসনের মধ্যে পিডিপি পেয়েছে ৩০টি। বাকি ১৭টি আসন পেয়েছে ভুটান টেনড্রেল পার্টি (বিটিপি)। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হতে পারে।


বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ ভারত ও চীনের মাঝামাঝি অবস্থান ভুটানের। নির্বাচনে জয়লাভ করায় বন্ধু তোবগেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভুটানের নির্বাচনে দুই পর্যায়ে ভোট নেওয়া হয়। প্রথম পর্যায়ে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুটি দল দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে অংশ নেয়।