শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৩:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •

দুদকের মামলায় গ্রেপ্তার শিবলী রুবাইয়াত

দুদকের মামলায় গ্রেপ্তার শিবলী রুবাইয়াত

এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা আরেক মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
 

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া শুনানি শেষে এ আদেশ দেন। এদিন শিবলী রুবাইয়াতকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
 

এর আগে চলতি বছরের ১৬ এপ্রিল প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৮৭ কোটি টাকার জমি অতি মূল্যায়ন করে এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়। ওই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগবিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৩০ জনকে আসামি করা হয়।
 

মামলার এজাহারে বলা হয়েছে, যথাযথ সিআইবি প্রতিবেদন ও মর্টগেজ সম্পত্তির মূল্য যাচাই ছাড়াই সদ্য নিবন্ধিত একটি প্রতিষ্ঠান—শ্রীপুর টাউনশিপ লিমিটেডের নামে বন্ড ইস্যুর মাধ্যমে এক হাজার কোটি টাকা তোলা হয়। এ টাকা প্রথমে চলতি হিসাবে জমা হয়। পরে এর মধ্যে ২০০ কোটি টাকা এফডিআর করা হয় এবং বাকি ৮০০ কোটি টাকা স্থানান্তর করা হয় বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে। সেখান থেকে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং করা হয়।
 

উল্লেখ্য, এর আগেই গত ৪ ফেব্রুয়ারি রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই তিনি কারাগারে আছেন।