শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩১:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

পতেঙ্গায় কভার ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত স্ত্রী ও সন্তান

পতেঙ্গায় কভার ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত স্ত্রী ও সন্তান

হোসেন বাবলা, চট্টগ্রাম:-

 

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কাটগড় এলাকার পতেঙ্গা কমিউনিটি সেন্টারের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. মনজুর মোরশেদ (৪০) নামে এক মোটরসাইকেলচালক। এ ঘটনায় তার স্ত্রী ও সন্তান আহত হয়েছেন।
 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মনজুর মোরশেদ নতুন মোটরসাইকেল চালিয়ে শহর থেকে ডাক্তারের কাছ থেকে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি কভার ভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং তার স্ত্রী ও সন্তানও মারাত্মকভাবে আহত হন।
 

নিহত মনজুর মোরশেদ চট্টগ্রাম নগরের ৪০ নম্বর ওয়ার্ডের পূর্ব কাটগড় এলাকার আবদুস সালামের বাড়ির বাসিন্দা ও আব্দুর শুক্কুরের পুত্র। তিনি যমুনা অয়েল কোম্পানির চট্টগ্রাম অফিসে কর্মরত ছিলেন।
 

ঘটনার পর স্থানীয়রা ও পতেঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় কভার ভ্যানটি আটক করে। তবে চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
 

গুরুতর আহত অবস্থায় মনজুর মোরশেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে চট্টগ্রাম মেডিকেল পুলিশ সূত্রে জানা গেছে।