মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:০২:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জার্মানি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিয়েছে

জার্মানি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিয়েছে

শীতকাল শেষ হওয়ায় জার্মানির বিদ্যুতের চাহিদা কমেছে।রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর রাশিয়ান গ্যাসের উপর নির্ভরতা কমাতে জার্মানি বিকল্প জ্বালানির উৎসের দিকে মনোযোগ দিচ্ছে।জার্মানির জলবায়ু পরিবর্তন নীতি অনুসারে ২০৩০ সালের মধ্যে সকল কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ করার পরিকল্পনা রয়েছে। 
 

জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে জার্মানি কয়লার ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনা করেছে।কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করলে জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশ রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমানোর সিদ্ধান্ত নেয়।এর ফলে ইউরোপে জ্বালানির মূল্য বৃদ্ধি পায়।এই সংকটের সমাধান হিসেবে জার্মানি কিছু কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বৃদ্ধি ও বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্র চালুর সিদ্ধান্ত নিয়েছিল।

 

কয়েকটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধের সময়সীমাও বাড়িয়েছিল বার্লিন।সবশেষ তিনটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র গত এপ্রিলে বন্ধ করা হয়।কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটির সবুজ দলের আইনপ্রণেতা ক্যাথরিন হেনেব্যার্গার।