সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সৌদি আরবে মদ বিক্রির অনুমোদন: ঐতিহ্য ভেঙে আন্তর্জাতিক পর্যটনের পথে নতুন পদক্ষেপ

সৌদি আরবে মদ বিক্রির অনুমোদন: ঐতিহ্য ভেঙে আন্তর্জাতিক পর্যটনের পথে নতুন পদক্ষেপ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

দীর্ঘদিনের কঠোর নিষেধাজ্ঞা ভেঙে প্রথমবারের মতো সীমিত পরিসরে মদ বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে সৌদি আরব। ২০৩০ সালের এক্সপো এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করাই এ সিদ্ধান্তের প্রধান লক্ষ্য।
 

দ্য সান-এর এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের মধ্যে দেশটির প্রায় ৬০০ পর্যটন এলাকায় নিয়ন্ত্রিতভাবে অ্যালকোহল বিক্রি চালু করা হবে। প্রথম ধাপে পাঁচতারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট এবং প্রবাসীবান্ধব কম্পাউন্ডে লাইসেন্সপ্রাপ্ত স্থানে ওয়াইন, বিয়ার ও সাইডার বিক্রির অনুমতি দেওয়া হবে। তবে জনসাধারণের জায়গা, ঘরবাড়ি, দোকানপাট এবং ফ্যান জোনে মদ্যপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
 

এই নীতিগত রূপান্তর সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার একটি অংশ, যার উদ্দেশ্য হলো আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং ‘অতিরক্ষণশীল’ ভাবমূর্তি থেকে দেশটিকে বের করে আনা।
 

কর্মকর্তারা আশা করছেন, নিওম, সিন্দালাহ দ্বীপ এবং লোহিত সাগর উপকূলীয় প্রকল্পের মতো উচ্চপ্রোফাইল গন্তব্যগুলোতে নিয়ন্ত্রিত অ্যালকোহল বিক্রি সৌদি আরবকে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো পর্যটনবান্ধব উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার সক্ষমতা এনে দেবে।
 

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মদ বিক্রির লাইসেন্সপ্রাপ্ত স্থানগুলো কঠোরভাবে নিয়ন্ত্রিত ব্যবস্থার অধীনে পরিচালিত হবে। প্রশিক্ষিত কর্মী, অ্যালকোহলের অপব্যবহার প্রতিরোধ এবং ইসলামী মূল্যবোধ রক্ষায় কঠোর নিয়মকানুন প্রয়োগ করা হবে।
 

সরকারি এক বিবৃতিতে বলা হয়, “আমাদের লক্ষ্য হলো—সাংস্কৃতিক পরিচয় অক্ষুণ্ণ রেখে বিশ্বকে স্বাগত জানানো এবং সৌদি আরবকে একটি আধুনিক, প্রগতিশীল ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে তুলে ধরা।”
 

তবে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত বিচারের মুখোমুখি করা হবে।