বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৯:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বুড়িচংয়ে ঈদের ছুটিতে মাদকসেবনের অভিযোগে ৯ জন গ্রেফতার

বুড়িচংয়ে ঈদের ছুটিতে মাদকসেবনের অভিযোগে ৯ জন গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের অভিযানে মাদকসেবনের অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, ঈদের পরদিন ২২ মার্চ রাত সাড়ে ৮টার দিকে বুড়িচং থানাধীন ২নং বাকশিমুল ইউনিয়নের পাল্টি রাজাপুর এলাকায় (বাচ্চু মিয়ার বাড়ির সামনে) কুমিল্লা-বাগড়া সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজনদের আটক করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

 

আটককৃতদের বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মাদকসেবনের বিষয়টি নিশ্চিত করে লিখিত মতামত প্রদান করেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— মোঃ নিপু (৩০), মস্তিস্কটবল মিয়া (৩০), মোঃ ইমরান হোসেন (১৬), ইয়াছিন আরাফাত (২১), মোঃ সাব্বির খন্দকার (৩০)সহ মোট ৯ জন।

 

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার দুপুরে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।