শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৭:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি সাদিকের, ভুল শুধরে দেওয়ার আহ্বান ফরহাদের

স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি সাদিকের, ভুল শুধরে দেওয়ার আহ্বান ফরহাদের

সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত সাদিক কায়েম ঘোষণা দিয়েছেন, মতের ভিন্নতা থাকলেও সবাইকে নিয়ে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। তিনি বলেন, “শিক্ষার্থীদের প্রত্যাশাই আমাদের লক্ষ্য। আমরা সবাই মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বপ্নের ক্যাম্পাসে পরিণত করব।”
 

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম জানান, নির্বাচনে একসাথে লড়াই করা সবার কাছ থেকেই তিনি উপদেশ ও দিকনির্দেশনা প্রত্যাশা করেন। তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আগামী বাংলাদেশের স্বপ্ন দেখা হবে। জুলাই বিপ্লবের সূচনা এখান থেকেই হয়েছিল।”
 

এসময় তিনি ডাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করা সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে নির্বাচনকালীন নিরলস পরিশ্রমের জন্য সকল গণমাধ্যমকর্মীকে ধন্যবাদ জানান।
 

অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত এস এম ফরহাদ সংবাদ সম্মেলনে বলেন, “জিএস হিসেবে আমার বিজয় কোনো ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জয়।”
 

তিনি আরও উল্লেখ করেন, “শিক্ষার্থীরা যে আস্থা ও বিশ্বাস আমাদের ওপর অর্পণ করেছেন, সেটিই সবচেয়ে বড় দায়িত্ব। আমাদের দায়িত্বপালনের সময় কোনো ভুল হয়ে গেলে শিক্ষার্থীরা যেন আমাদের শুধরে দেন।”