শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৮:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মাদারগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে র‍্যালী 

মাদারগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে র‍্যালী 

জেলা প্রতিনিধি (জামালপুর):-


 

জামালপুরের মাদারগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে র‍্যালী ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার তেঘরিয়া সাহেদ আলী হাই স্কুল এন্ড কলেজ মাঠে শিক্ষার্থী সমাবেশ ও বাজারে র‍্যালী অনুষ্ঠিত হয়।  


সহযোগীতায় ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদ।
 

গ্রাম আদালত সক্রিয়করণমুলক প্রচারের সমাবেশে বক্তব্য রাখেন গ্রাম আদালতের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নিজাম,  গ্রাম আদালত  মাদারগঞ্জ উপজেলার সমন্বকারী সাইদুল ইসলাম, তেঘরিয়া সাহেদ আলী হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ফরহাদ হোসেন মুন্টু, মোহাম্মদ আলী জিন্নাহ মিষ্টার, মেজবাহুল ইসলাম জীবন, ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সফি, ছাত্রনেতা আরিফুল ইসলাম, হিসাব সহকারী আরিফুল ইসলাম আরিফ প্রমূখ। 


এ সময় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীবৃন্দ,গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।  পরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতায় হাইস্কুল মাঠ থেকে তেঘরিয়া বাজার প্রদক্ষিণ শেষে ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অফিসের সামনে গিয়ে  র‍্যালী শেষ  করা হয়।