শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩৯:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক আজ অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। তারা ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে এই কর্মসূচি পালন করেছেন।
 

অবরোধ শুরু হয় মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ডেইরিগেট এলাকায়। এতে মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে শত শত গাড়ি ও যাত্রী দীর্ঘক্ষণ আটকে পড়েন। সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েন।
 

অবরোধকারী শিক্ষার্থীরা জানান, তারা সারাদেশের অন্যান্য এলাকার শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহমেদ বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে। এ বিষয়ে পরে বিস্তারিত বিবৃতি দেওয়া হবে।”