শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মাদারগঞ্জে মব সৃষ্টি করে বিএনপি নেতাকে হেনস্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

মাদারগঞ্জে মব সৃষ্টি করে বিএনপি নেতাকে হেনস্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

মোঃ আলমগীর হোসাইন, জামালপুর প্রতিনিধি:-

 

জামালপুরের মাদারগঞ্জে মব সৃষ্টি করে বিএনপি নেতাকে হেনস্তা ও ভিডিও ধারন করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৬/১০/২০২৫ ইং বিকেলে ভুক্তভোগী  ৩ নং গুনারিতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সোহেল রানার আয়োজনে বালিজুড়ী বাজারের নিউ দিগন্ত ক্যাফে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সোহেল রানা। লিখিত বক্তব্য তিনি অভিযোগ করে বলেন,ব্যবসায়িক প্রয়োজনীয় কাজে জোড়খালী বাজার থেকে গুনারীতলা বাজার যাওয়ার সময় গুনারীতলা এলাকার পৌঁছালে মাজেদ সরকারের বাড়ির সংলগ্ন সড়কে চরবন্দ এলাকার নুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম লাবু, টুটুল, সামছুল ইসলামের ছেলে সেলিম ও দুলালসহ অজ্ঞাত কয়েকজন আমার গাড়ি গতিরোধ করে। তারা মব তৈরি করে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেয় প্রতিপন্ন করে এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতাও কামনা করেছেন।