শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৮:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •

চট্টগ্রামে এসআইকে কুপিয়ে জখম: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে এসআইকে কুপিয়ে জখম: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল শেষে পুলিশের এক এসআইকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বন্দর থানা শাখার সভাপতি মোহাম্মদ কাইয়ুমকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর এলাকা থেকে তাকে আটক করা হয়। কাইয়ুম ওই এলাকার বাসিন্দা মো. শরীফের ছেলে।
 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, এসআইকে কুপিয়ে জখম করার ঘটনায় দায়ের হওয়া মামলায় কাইয়ুমকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
 

উল্লেখ্য, গত ১১ আগস্ট রাতে নগরের বন্দর থানার ঈশান মিস্ত্রি হাট এলাকায় আওয়ামী লীগের একটি মিছিল শেষে অভিযান চালাতে গেলে বন্দর থানার এসআই আবু সাঈদ রানা হামলার শিকার হন। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।