শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৯:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •

আসকারদিঘী এলাকায় সিএমপির পুলিশ ফাঁড়ি উদ্বোধন 

আসকারদিঘী এলাকায় সিএমপির পুলিশ ফাঁড়ি উদ্বোধন 

ডেস্ক নিউজ:-

 

আসকারদিঘী এলাকায় সিএমপির পুলিশ ফাঁড়ি উদ্বোধন 




পুলিশি সেবা আরো বেগবান করার লক্ষ্যে‌ নগরীর আসকার দিঘী এলাকায় ৩ সেপ্টেম্বর দুপুরে সিএমপির পুলিশ ফাঁড়ি উদ্বোধন করেন পুলিশ কমিশনার হাসিব আজিজ বিপিএম ।


উদ্ধোধন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সিএমপি অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে পূর্বের তুলনায় ফুট পেট্রোলিং, মোবাইল পার্টি ও চেকপোস্টের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। 

 

এছাড়াও সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। তিনি আরো বলেন অনলাইন ক্রাইম নিয়ন্ত্রণ ও সনাক্তকরণের ক্ষেত্রে সিএমপি'র কাউন্টার টেরোরিজম ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 

তিনি নগরবাসীকে "Hello Cmp" অ্যাপস ব্যবহারের মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে তথ্য প্রদানের আহ্বান জানান।
 

এসময় সেখানে সিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির; উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আব্দুল করিম সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।