শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

নরসিংদীতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ জন

নরসিংদীতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ জন

পলাশ (নরসিংদী) প্রতিনিধি:-

 

নরসিংদী পৌর শহরে পুলিশের ওপর হামলা চালিয়ে দুই অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাতে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ সদর থানায় মামলাটি দায়ের করেন।
 

মামলায় নাম উল্লেখ করা হয়েছে পাঁচজনের, পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও অন্তত ৩০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
পূর্ব ব্রাহ্মন্দী গ্রামের ফজলুল রশিদ আদর (৪০), ব্রাহ্মন্দী গ্রামের সোহাগ মিয়া (৩৫), হাজীপুর গ্রামের কুদরত হাসান রবিন (২৩), রকিব খাঁ (৩০), বোয়াকুর গ্রামের তানভীর মিয়া (২২), ফুলপুর গ্রামের শান্ত মিয়া (২৩) এবং শিবপুরের দত্তেরগাঁও ভিটিপাড়ার শফিকুল ইসলাম সুমন (৪৪)।

 

নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম জানিয়েছেন, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
 

এর আগে শনিবার শহরের আরশীনগর এলাকায় পরিবহন থেকে চাঁদা আদায়কালে দুজনকে হাতেনাতে আটক করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। সেই সময় চাঁদাবাজদের সহযোগীরা মব তৈরি করে তাঁর ওপর হামলা চালায়। লাথি ও ঘুষির আঘাতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।