শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৬:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সীতাকুণ্ডে এস ডি আই এর তারুণ্যের উৎসব উদযাপিত

সীতাকুণ্ডে এস ডি আই এর তারুণ্যের উৎসব উদযাপিত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ-

 

সীতাকুণ্ডে প্রবল উৎসাহ উদ্দীপনার মাঝে এসডিআই (সোসাইটি ফর ডেভেলপমেন্ট  ইনিশিয়েটিভ)  তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। 

 

সীতাকুণ্ডে এস ডি আই এর তারুণ্যের উৎসব উদযাপিত



মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় উন্নয়ন সংস্থা এসডিআই এর আয়োজনে সীতাকুণ্ড উপজেলা অডিটরিয়ামে এই উৎসব উদযাপিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা  ফখরুল ইসলাম। 

এসডিআই এর নির্বাহী পরিচালক শামসুল হক এর সভাপতিত্বে  ও এসডিআই'র জোনাল ম্যানেজার মিলন মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, এসডিআই সিনিয়র পরিচালক  (সাধারণ)  সোহেলিয়া নাজনীন হক, আঞ্চলিক ব্যবস্থাপক ইয়াকুব আলী।  

উৎসবে সকাল হতে তরুণ তরুণীদের নিয়ে উপজেলা হলরুম মুখরিত। এতে  চিত্রাঙ্গন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা  প্রি মেডিকেল ক্যাম্প  অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা বৃত্তি ও  প্রতিযোগীদের  মাঝে পুরস্কার বিতরণ করেন।