মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৫০:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিমান হামলায় গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহতের দাবি ইসরায়েলের

বিমান হামলায় গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহতের দাবি ইসরায়েলের

টানা আটদিন ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকার্মী সংগঠন হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। সংঘর্ষে উভয়পক্ষে নিহতের সংখ্যা মোটে তিন হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি। আজ শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ১৯০০ ছাড়িয়েছে। 

আহত হয়েছে ছয় হাজারের বেশি। এদিকে ইসরায়েলি বাহিনী বলেছে, বিমান হামলায় গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। হামাসের এক অপারেশনাল সেন্টারে ফাইটার জেট দিয়ে হামলা চালালে মুরাদ আবু মুরাদ নামে ওই শীর্ষ কমান্ডার নিহত হন।


তবে ইসরায়েলি বাহিনীর এ দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হামাস। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, হামাস যেন ভবিষ্যতে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর হামলা করতে না পারে, তা নিশ্চিত করতে তারা হামাসকে চূর্ণ করে দেওয়ার জন্য হামলা চালাবে।

ইসরায়েলি এ কর্মকর্তা বলেছেন, আমাদের লক্ষ্য পরিষ্কার। এই যুদ্ধের শেষ হবে হামাসের ধ্বংসের মাধ্যমে। তাদের সেনা কর্মক্ষমতা এমনভাবে চূর্ণ করা হবে যেন তারা আর কখনো ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ক্ষতি না করতে পারে।