শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫১:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

কুড়িগ্রামে অবৈধ জন্মনিবন্ধনের অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে অবৈধ জন্মনিবন্ধনের অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

মো: হারুন অর রশিদ, রৌমারী উপজেলা প্রতিনিধি:


 

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এইচ এম সাইদুর রহমানকে অবৈধভাবে জন্মনিবন্ধন করার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার।
 

রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরে আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, চেয়ারম্যান এ কে এইচ এম সাইদুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে জন্মনিবন্ধন সৃজনের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসক সুপারিশ করেন।
 

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিকভাবে সমীচীন নয় বলে সরকার মনে করে। তার এই কার্যক্রম জনস্বার্থ ও ইউনিয়ন পরিষদের ভাবমূর্তির পরিপন্থী।
সেই প্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারার আলোকে তাকে পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

 

তদন্ত সূত্রে জানা গেছে, চেয়ারম্যান সাইদুর রহমান অবৈধভাবে প্রায় ৪৫০টি জন্মনিবন্ধন সনদ তৈরি ও বিতরণ করেছেন। তবে এসব সনদধারীদের স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ কিংবা এলাকার বাসিন্দারা কেউই চেনেন না।
 

এ বিষয়ে বরখাস্ত হওয়া চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
 

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, “চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের পর প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব হস্তান্তরের জন্য ইউপি সচিবকে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।”