শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৮:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

পতেঙ্গা মাইজপাড়ায় চাইল্ড কেয়ার স্কুল ভবনের কক্ষে গলায় ফাঁস দেওয়া শিক্ষকের লাশ উদ্ধার

পতেঙ্গা মাইজপাড়ায় চাইল্ড কেয়ার স্কুল ভবনের কক্ষে গলায় ফাঁস দেওয়া শিক্ষকের লাশ উদ্ধার

ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-


 

নগরীর দক্ষিণ পতেঙ্গ ৪১ নং ওয়ার্ডস্থ মাইজপাড়া (বটতলা এলাকায় ) চাইল্ড কেয়ার একাডেমি স্কুল ভবনের নিচের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে সেলিম চৌধুরী (৫৩) নামে এক শিক্ষক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে...!
 

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাইজপাড়া বটতলা এলাকায় চাইল্ড কেয়ার একাডেমি স্কুল ভবনের একটি কক্ষে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখেছে  শিক্ষার্থীরা।
 

স্কুলের শিক্ষকরা জানান, সেলিম চৌধুরী দুই মাস আগে শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে যোগ দেন। তিনি স্কুলের পাশে একটি কক্ষে থাকতেন। তিনি শান্ত-স্বভাবের মানুষ ছিলেন। 


গত কিছুদিন ধরে অসুস্থ থাকায় ক্লাসে আসেননি। রোববার সকালে এক শিক্ষার্থী কক্ষে ঢুকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে শিক্ষক ও স্থানীয়রা পুলিশে খবর দেন।

 

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। 


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ঠিক কারণে আত্মহত্যা করেছে তা এখনো বলা যাচ্ছে না বা জানা যায়নি।


লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।