শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৮:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মিয়ানমারে সিমেন্ট, সার ও তেল পাচারের সময় আটক ৩

মিয়ানমারে সিমেন্ট, সার ও তেল পাচারের সময় আটক ৩

কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে মিয়ানমারে পণ্য পাচারের সময় তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। আটক ব্যক্তিরা হলেন—সাদ্দাম হোসেন (২৮), ইকবাল হোসেন (৪৪) ও আব্দুর রহিম (৩০)।
 

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি কাঠের নৌকা তল্লাশি করে ৮৩ বস্তা সিমেন্ট, ৮৫ বস্তা সার, ৩৪০ লিটার সয়াবিন তেলসহ প্রায় এক লাখ ৬০ হাজার টাকার পণ্য জব্দ করা হয়। পাচারে ব্যবহৃত কাঠের বোটটিও আটক করা হয়েছে।
 

আটক তিনজনকে জব্দকৃত মালামাল ও নৌকাসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

কোস্টগার্ড কর্মকর্তা আরও জানান, দেশের স্বার্থে চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।