মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৪:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভিয়েতনামের বানানোই হয়েছে নতুন সেলফি হটস্পট ‘কিস ব্রিজ’

ভিয়েতনামের বানানোই হয়েছে নতুন সেলফি হটস্পট ‘কিস ব্রিজ’

ভিয়েতনামের নতুন সেলফি হটস্পট ‘কিস ব্রিজ’ নামের এই সেতু। সেতুটি কিন্তু পারাপারের জন্য নয়, চুম্বনের জন্য তৈরি করা হয়েছে। যেখানে দম্পতিরা সূর্যাস্তের সঙ্গে একটি রোমান্টিক মুহূর্ত ভাগ করে নিতে পারবে। গত সপ্তাহে সেতুটি ভিয়েতনামের দক্ষিণ ফু কোক দ্বীপে উন্মোচন করা হয়। জায়গাটি সুন্দর সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত।

ইতালির স্থপতি মার্কো ক্যাসামন্টি এবং বিলাসবহুল পর্যটন বিকাশকারী সান গ্রুপ এটির নকশা করেছেন। সেতুটির নকশা করা হয়েছে ক্লাসিক মাইকেলেঞ্জেলো ফ্রেস্কো পেইন্টিং ‘দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম অ্যাট দ্য সিস্টিন চ্যাপেল’ থেকে অনুপ্রাণিত হয়ে। পেইন্টিংটিতে ইশারা করা আঙুলগুলোর মতোই সেতুর দুটি অংশ পুরোপুরি স্পর্শ করেনি।


সেতুর দৈর্ঘ্য ৮০০ মিটার (অর্ধ মাইল) এবং দুটি পৃথক অংশ নিয়ে গঠিত। অংশ দুটির মধ্যে ব্যাবধান শুধুমাত্র ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি)। যে দম্পতিরা সেখানে যাবে, তারা সেতুর দুই পাশের দুই অংশে দাঁড়াবে এবং চুম্বনের জন্য নাটকীয়ভাবে একটু ঝুঁকতে হবে। শুধু তাই নয় সেতুর দুই অংশের মধ্যকার দূরত্ব এতো নিখুঁতভাবে করা হয়েছে যে, প্রতি বছরের ১লা জানুয়ারি সূর্য দুটি অংশের মধ্যবর্তী ফাঁকে পড়বে।

সেতুটির ভিয়েতনামী নাম, ‘কাউ হন বা বিয়ের প্রস্তাব দেওয়া।’ যে দর্শনার্থী তার সঙ্গীকে এই প্রশ্নটি করতে চান, তাদের জন্য একদম সঠিক স্থান এটি। সেতুটি ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় কিয়েন গিয়াং প্রদেশের ফু কোক দ্বীপের সানসেট টাউনে অবস্থিত।  ফু কোক দ্বীপ অবকাশ যাপনের জন্য বেশ পরিচিত। বিশেষ করে নব দম্পতিদের মধুচন্দ্রিমার জন্য পছন্দের স্থান।

সান গ্রুপ এই ধরনের বিভিন্ন অনুরূপ প্রকল্প পরিচালনা করে থাকে। যার মধ্যে রয়েছে ভিয়েতনামের দা নাং এর কাছে ‘গোল্ডেন ব্রিজ।’ যেখানে দুটি দৈত্যাকার হাত সেতুটিকে ধরে রেখেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ৪০০ মিটার ওপরে অবস্থিত সেতুটি ১৫০ মিটার (৪৯২.১৩ ফুট) লম্বা।