শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৬:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •

প্রেমের ফাঁদে তরুণীকে ধর্ষণ, তিন বন্ধু গ্রেপ্তার

প্রেমের ফাঁদে তরুণীকে ধর্ষণ, তিন বন্ধু গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি:-

 

রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে তিন বন্ধু মিলে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে র‌্যাব অভিযুক্তদের আটক করে।
 

গ্রেপ্তাররা হলেন: চন্দ্রিমা থানার উজিরপুর মহল্লার আরিয়ান শাফী আরিফ (২৬), ভদ্রা জামালপুর এলাকার মো. শান্ত (২৫) ও বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার পিয়াম (২৫)।
 

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভুক্তভোগীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় আরিয়ানের। এরপর ৩০ আগস্ট ভদ্রা এলাকায় দেখা করার প্রলোভন দেখিয়ে আরিয়ান শাফী ওই তরুণীকে আলুপট্টি মোড়ের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে শান্ত ও পিয়ামের সঙ্গে মুখোমুখি করা হয়। ঘরের দরজা বন্ধ করে প্রথমে আরিয়ান শাফী, পরে পিয়াম ও শান্ত ওই তরুণীকে ধর্ষণ করেন এবং সেই ঘটনা ভিডিও করে রাখেন।
 

ধর্ষণের পর তরুণীকে একটি রিকশায় তোলা হয় এবং হুমকি দেওয়া হয়, “কাউকে বললে হত্যা করা হবে।” পরবর্তীতে ৩ সেপ্টেম্বর আরিয়ান শাফী ম্যাসেঞ্জারে ভিডিও পাঠিয়ে পুনরায় দেখা করার জন্য চাপ দেন এবং না মানলে ভিডিও ফাঁস করার হুমকি দেন।
 

এরপর ৪ সেপ্টেম্বর ভুক্তভোগী নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন। র‌্যাব তদন্তের পরে শনিবার দিবাগত রাতে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানায় হস্তান্তর করে।