মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর প্রকাশ্যে হামলা

ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর প্রকাশ্যে হামলা

ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেনের ওপর হামলা হয়েছে। প্রকাশ্যে হামলার শিকার হলেন তিনি। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় দেশটির রাজধানী কোপেনহেগেনের একটি চত্বরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ফ্রেডিরিকসেনের দিকে হেঁটে আসেন এবং তার গায়ে আঘাত করেন। এ ঘটনার পরই প্রধানমন্ত্রীকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। 
এই ঘটনাকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লেন।
কেন প্রধানমন্ত্রী ফ্রেডিরিকসেনের ওপর এই হামলার ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ফ্রেডিরিকসেনের ওপর এমন সময় হামলার এই ঘটনা ঘটল, যে দুইদিন পরেই দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন।
ডেনমার্কের টিভি২-এর খবরে বলা হয়, এই হামলার শিকার হওয়ার আগে ফ্রেডিরিকসেন ইইউ নির্বাচনে তার দল সোশ্যাল ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস্টেল শ্যাল্ডেমোজের সঙ্গে এক নির্বাচনী কাজে অংশ নিয়েছিলেন।
দেশটির চলমান জোট সরকারের মধ্যে সবচেয়ে বড় দল হিসেবে রয়েছে ফ্রেডিরিকসেনের দল। এখন পর্যন্ত এই দলই নির্বাচনে নেতৃত্ব দিয়ে আসছে। তবে গত কয়েক মাস ধরে দলটির জনসমর্থন অনেকটা কমতির দিকে।
প্রসঙ্গত, গত ১৫ মে ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছিল। যদিও এ যাত্রায় তিনি বেঁচে ফিরেছেন।