শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৪:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক’ ঘোষণা করে হাইকোর্টে রায়

জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক’ ঘোষণা করে হাইকোর্টে রায়

গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার সংক্রান্ত জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে হাইকোর্ট ‘ঐতিহাসিক রিপোর্ট’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়টি প্রকাশ করা হয়।
 

গত বছর আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন সময়ের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনের গুরুত্ব স্বীকৃতি দিয়ে হাইকোর্ট এটিকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা করেছিল। এই রিটের শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ। হাইকোর্ট বেঞ্চের প্যানেলে ছিলেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর।
 

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিবেদনের ‘জুলাই বিপ্লব-২০২৪’ শিরোনামে গেজেট প্রকাশ করা হবে। এছাড়া জাতীয় আর্কাইভ, সরকারি পাবলিক লাইব্রেরি ও অন্যান্য সংরক্ষণাগারে সংরক্ষণ, সরকারি ওয়েবসাইটে প্রকাশ এবং জনগণ, গবেষক ও আইনগত প্রয়োজনে সহজলভ্য করার নির্দেশ দেওয়া হয়েছে।