শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৭:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ডাকসু নির্বাচন: সম্পাদকীয় ১২ পদের মধ্যে ৯ টিতে শিবির, ৩ টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

ডাকসু নির্বাচন: সম্পাদকীয় ১২ পদের মধ্যে ৯ টিতে শিবির, ৩ টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সম্পাদকীয় ১২টি পদের মধ্যে ৯টিতে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বাকি ৩ পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
 

ডাকসুতে মোট ২৮টি পদ রয়েছে। এর মধ্যে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ–সাধারণ সম্পাদক (এজিএস) ছাড়াও সম্পাদকীয় ১২টি ও সদস্যপদ ১৩টি অন্তর্ভুক্ত।
 

আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত ফলাফলে এই তথ্য জানা যায়।
 

সম্পাদকীয় পদে নির্বাচিতরা:

  • সহসভাপতি (ভিপি): আবু সাদিক কায়েম

  • সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ

  • সহ–সাধারণ সম্পাদক (এজিএস): মুহা. মহিউদ্দীন খান

  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা

  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার

  • কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা

  • আন্তর্জাতিক সম্পাদক: জসীমউদ্দিন খান

  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)

  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র)

  • ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন

  • ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ

  • সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)

  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম

  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজ

  • মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: মো. জাকারিয়া