শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৯:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

মসজিদে ঢুকে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৮

মসজিদে ঢুকে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৮

অনলাইন ডেস্ক:


 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মসজিদের ভেতরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দেওলভোগ দয়হাটা বায়তুল আমান জামে মসজিদে এ হামলা সংঘটিত হয়। এতে অন্তত ৮ জন আহত হন।
 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, মাগরিবের নামাজের পর একটি জানাজায় যোগ দিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ মোমিন আলী দয়হাটা এলাকায় পৌঁছান। এর আগেই মসজিদে মাগরিবের নামাজ আদায়ের সময় ২০-৩০ জন ব্যক্তি তাদের পথরোধ করেন।
 

পরে মীর সরফত আলী সপু ও মোমিন আলী মোটরসাইকেলে মসজিদে পৌঁছালে সেখানে উপস্থিত বিএনপি কর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
 

মীর সরফত আলী সপু জানান, “আমি নামাজরত অবস্থায় খবর পাই কর্মীদের ওপর হামলা হয়েছে। তারা আশ্রয় নিতে মসজিদে ঢুকলেও সন্ত্রাসীরা অস্ত্রের মুখে মসজিদের ভেতরে এসে অতর্কিত হামলা চালায়। প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। আমি জড়িত সব সন্ত্রাসীর গ্রেপ্তার দাবি করছি।”
 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, ঘটনায় জড়িত একজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।