শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২১:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশে কোনো আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশে কোনো আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণাকে ঘিরে দেশে কোনো ধরনের আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁর ভাষায়, “ছোটখাটো কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
 

সোমবার (১৭ নভেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রায় কার্যকর করতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে পূর্বেও চিঠি দেওয়া হয়েছিল। খুব শিগগিরই আবারও চিঠি পাঠানো হবে বলেও তিনি জানান।
 

এদিকে রোববার (১৬ নভেম্বর) যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। প্রয়োজনে পাল্টা গুলি চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
 

ডিএমপি কমিশনারের এই নির্দেশনা সম্পর্কে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সেলফ ডিফেন্সের ক্ষেত্রে প্রতিরোধ করার অধিকার প্রত্যেক নাগরিকেরই রয়েছে।”
 

উল্লেখ্য, জুলাই মাসের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
 

আজ বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করে।