শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

শাহজালাল বিমানবন্দরে আগুন: ১৭ আনসার সদস্য আহত, ৯ জন সিএমএইচে ভর্তি

শাহজালাল বিমানবন্দরে আগুন: ১৭ আনসার সদস্য আহত, ৯ জন সিএমএইচে ভর্তি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে বাংলাদেশ আনসারের ১৭ জন সদস্য আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৯ জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

 

শাহজালাল বিমানবন্দরে আগুন: ১৭ আনসার সদস্য আহত, ৯ জন সিএমএইচে ভর্তি


 

শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ও উপপরিচালক আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার পর আনসার সদস্যরা সাহসিকতার সঙ্গে উদ্ধারকাজে অংশ নেন এবং সিটি ব্যাংকের বুথ থেকে প্রায় ৫ কোটি টাকা নিরাপদে উদ্ধার করেন।

 

শাহজালাল বিমানবন্দরে আগুন: ১৭ আনসার সদস্য আহত, ৯ জন সিএমএইচে ভর্তি — ছবি ২


 

আশিকুজ্জামান বলেন, “উদ্ধার অভিযানে অংশ নেওয়া ১৭ জন আনসার সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় সিএমএইচে ভর্তি করা হয়েছে এবং বাকি সাতজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”
 

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে থাকা প্রায় এক হাজার আনসার সদস্য উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
 

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের ইমপোর্ট কার্গো এলাকার ৮ নম্বর গেটের পাশে আগুন লাগে। ২টা ৩০ মিনিটে তারা খবর পেয়ে ২টা ৩৪ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে একে একে মোট ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
 

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, “আগুন নিয়ন্ত্রণে ৩৭টি ইউনিট কাজ করছে, আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পথে।”
 

আনসারের উত্তর জোন কমান্ডার গোলাম মৌলাহ তুহিন বলেন, “আমাদের সদস্যরা অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়েই ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। বাহিনী ঘটনাটির সার্বিক তদারকি করছে এবং আহত সদস্যদের চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করা হয়েছে।”
 

ইমপোর্ট কার্গো এলাকার ওই অংশে বিভিন্ন কোম্পানির আমদানি করা কেমিক্যাল, গার্মেন্টস, ইলেকট্রনিকস ও মেশিনারিজ পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।