শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৪:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •

জ্বালানির ভুয়া বিলে কোটি টাকা আত্মসাৎ, ডিএসসিসিতে দুদকের অভিযান

জ্বালানির ভুয়া বিলে কোটি টাকা আত্মসাৎ, ডিএসসিসিতে দুদকের অভিযান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) টানা ৪০ দিন বন্ধ থাকলেও গাড়ির তেলের ভুয়া বিল দেখিয়ে কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার সকালে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম নগর ভবনে অভিযান চালায়।
 

দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, নগর ভবন দীর্ঘদিন বন্ধ থাকার পরও তেলের খরচ দেখানো হয়েছে কোটি টাকার বেশি। “এই তেল আসলেই কোথায় খরচ হলো— সেটিই এখন তদন্ত করা হচ্ছে,” বলেন তিনি। অভিযানে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুদক।
 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের পদে শপথ করানোর দাবিতে আন্দোলনের কারণে টানা ৪০ দিন ডিএসসিসির কার্যক্রম বন্ধ ছিল। ওই সময় কর্মকর্তারা অফিসে না গেলেও তাদের নামে প্রতিদিন গাড়ির জন্য ১৪-১৫ লিটার তেলের খরচ দেখানো হয়।
 

ডিএসসিসির হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটি মাসে প্রায় ৫ কোটি টাকা জ্বালানি খাতে ব্যয় করে। কিন্তু মে ও জুন মাসে কার্যক্রম স্থবির থাকলেও তেলের বিল দেখানো হয়েছে আগের মতোই, যখন কার্যত কোনো অফিস কার্যক্রম চলেনি।