মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাকিস্তান ইমরান খানের দল পিটিআই নিষিদ্ধ করার সিদ্ধান্ত

পাকিস্তান ইমরান খানের দল পিটিআই নিষিদ্ধ করার সিদ্ধান্ত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শেহবাজ সরকার পিটিআই’র বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহী কার্যক্রম’র অভিযোগ এনে এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার (১৫ জুলাই) পাকিস্তান সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একইসঙ্গে ইমরান খান ও সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও করা হবে। 


সংবাদ সম্মেলনে আতাউল্লাহ বলেন, কেন্দ্রীয় সরকার পিটিআইকে নিষিদ্ধ করার জন্য একটি পিটিশন দায়ের করতে সুপ্রিম কোর্টে যাবে। দলটির বিরুদ্ধে ‘বিশ্বাসযোগ্য প্রমাণের’ আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এরআগে চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুাষ্ঠিত হওয়ার আগে পিটিআই-এর নতুন কার্যনির্বাহী কমিটিকে স্বীকৃতি দেয়নি দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। এমনকি নির্বাচনে পিটিআইয়ের প্রার্থীদের দলটির প্রতীক ক্রিকেট ব্যাট ব্যবহার করতেও দেওয়া হয়নি।