শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৮:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •

চন্দনাইশে নববধূর লাশ শৌচাগার থেকে উদ্ধার, স্বামী আটক

চন্দনাইশে নববধূর লাশ শৌচাগার থেকে উদ্ধার, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে মোছাম্মৎ সাদিয়া সুলতানা আরফি (১৯) নামে এক নববধূকে হত্যা করার অভিযোগে তার স্বামী মিজানুর রহমান রিদুয়ান (৩০)কে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে বাড়ির শৌচাগার থেকে আরফির লাশ উদ্ধার করা হয়।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, সাত মাস আগে সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের মোহাম্মদ শহিদুল্লাহ প্রকাশ জাহেদের মেয়ে আরফি বরকল ইউনিয়নের মিজানুর রহমান রিদুয়ানের সঙ্গে বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা আরফিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত।
 

প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার ভোরে স্বামী তাকে গলায় চাপ দিয়ে হত্যা করে মরদেহ শৌচাগারে রেখে দেয়। সকালে ঘরের দরজা খোলার দেরিতে পরিবারের লোকেরা ঘরে প্রবেশ করলে লাশটি শৌচাগারে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে এবং স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
 

নিহতের মামা নাজিম উদ্দীন অভিযোগ করেছেন, রিদুয়ান মানসিক ভারসাম্যহীন নয়। তিনি শ্বশুরের কাছ থেকে ব্যবসার জন্য তিন লাখ টাকা চেয়েছিলেন, যা না দেওয়ায় তিনি আরফিকে নির্যাতন ও পরিকল্পিতভাবে হত্যা করেছেন। ঘটনার সময় স্বামী পাগল ভান করে এবং পরিবারের কিছু সদস্য তাকে সাহায্য করার চেষ্টা করেছে বলে দাবি করা হয়েছে।
 

চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।