শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:১০:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

গাজীপুরে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

গাজীপুরে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মো: শাহ আলম, বিশেষ প্রতিনিধি (গাজীপুর):-


 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবির প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 

সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বে এবং মেয়র মুজিবুর রহমান, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পক্ষে এই কর্মসূচি পরিচালিত হয়।
 

গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন কালিয়াকৈর উপজেলা শ্রমিক দলের নেতা ইসমাইল মণ্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মালেকসহ শফিকুল ইসলাম গাজী, নাসির, রাসেল, আরিফ ও আনোয়ার প্রমুখ নেতৃবৃন্দ।
 

কর্মসূচি শেষে শাহিনুর রহমান শাহিন বলেন, “মেয়র মুজিবুর রহমান সবসময় শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।”
 

তিনি আরও জানান, “কালিয়াকৈর উপজেলায় কোনো গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হলে মেয়র মুজিবুর রহমান ব্যক্তিগত খরচে তার দাফন-কাফনের ব্যবস্থা করেন এবং মরদেহ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও গ্রহণ করেন।”