শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:২০:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

২০২৬ সালের পূজার ছুটি নিয়ে জানা গেল যা

২০২৬ সালের পূজার ছুটি নিয়ে জানা গেল যা

চলতি বছরের ধারাবাহিকতায় আগামী ২০২৬ সালেও দেশের মানুষ উপভোগ করবে দুই ঈদে মোট ১১ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি। পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন এবং ঈদুল আজহায় ৬ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।
 

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
 

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছরে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাবে।
 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী বছর ঈদুল ফিতরের দিন ও আগে-পরে দুই দিন করে মোট ৫ দিনের ছুটি থাকবে। একইভাবে ঈদুল আজহায় ঈদের দিন, আগে দুই দিন ও পরে তিন দিনসহ মোট ৬ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।
 

অন্যদিকে, শারদীয় দুর্গাপূজায় মহানবমী ও বিজয়া দশমীর দিনে দু’দিন সরকারি ছুটি থাকবে।
 

এর আগে সাধারণত ঈদের ছুটি থাকত তিন দিন, যা পরবর্তীতে নির্বাহী আদেশে বাড়ানো হয়। একইভাবে দুর্গাপূজার ছুটিও একদিন থেকে বাড়িয়ে দুই দিন করা হয়েছে।
 

উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ অক্টোবর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করা হয়েছিল। সেসময়ই ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটি যথাক্রমে ৫ ও ৬ দিন নির্ধারণ করা হয়। সেই কাঠামো অনুসরণ করেই ২০২৬ সালের ছুটির তালিকা চূড়ান্ত করেছে সরকার।