মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মন্ত্রিসভা থেকে বেনি গান্তজের পদত্যাগ  

মন্ত্রিসভা থেকে বেনি গান্তজের পদত্যাগ  

ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করেছেন। স্থানীয় সময় রবিবার রাতে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন। এই পদত্যাগ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত বছর গাজার যুদ্ধপরিস্থিতি তদারকি এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করা হয়।  গান্তজ রবিবার একটি টেলিভিশন বিবৃতিতে বলেছেন, ‘গাজায় প্রকৃত বিজয়ের দিকে এগিয়ে যেতে আমাদের বাধা দিচ্ছেন নেতানিয়াহু।’ তিনি আরো বলেন, ‘মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কঠিন ও বেদনাদায়ক। তাই আজ  জরুরী সরকারকে ভারাক্রান্ত হৃদয়ে  বিদায় দিচ্ছি।’

 

গান্তজ নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত।  তিনি বলেছেন, ‘৭ অক্টোবর হামাসের হামলার আট মাস হয়েছে। এখন ত্যাগ করেছি কারণ, দেশের পরিস্থিতি এবং সিদ্ধান্ত গ্রহণের ঘরে পরিবর্তন এসেছে এখন।’তিনি আরো বলেছেন, ‘আশাজনক কৌশলগত সিদ্ধান্তগুলো রাজনৈতিক বিবেচনার কারণে দ্বিধা ও বিলম্ব করে পূরণ করা হয় ‘ তিনি জানান, এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন কোনো সরকার প্রতিষ্ঠা করবে যারা জনগণের আস্থা অর্জন করবে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে।