শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:১১:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চারঘাটে জমি বিরোধে সংঘর্ষ: নিহত ১, আহত ৭

চারঘাটে জমি বিরোধে সংঘর্ষ: নিহত ১, আহত ৭

মোঃ শফিকুল ইসলাম, চারঘাট (রাজশাহী):-


 

রাজশাহীর চারঘাট উপজেলার বড় বালাদিয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোস্তফা শেখ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
 

নিহত মোস্তফা শেখ স্থানীয় সমতুল্লাহ শেখের ছেলে। আহতদের মধ্যে কয়েকজনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 

আহতরা হলেন—রইচ উদ্দিনের স্ত্রী রেশমা বেগম (৩৫), ইনছার আলীর ছেলে রইচ উদ্দিন (৪৫), আব্দুল কাদেরের ছেলে আব্দুল মালেক (৪৬), ফজেল শেখের ছেলে আবু তালেব (৪৫), মনঞ্জিলের ছেলে লিটন (২৩) ও রিপন (৩২), এবং ইমদাদুলের স্ত্রী রজিনা বেগম (৩২)।
 

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে রইচ উদ্দিন, আবু তালেব ও লিটনের অবস্থা গুরুতর। বর্তমানে লিটন (২৩) ও ইমদাদুলের ছেলে এনামুল (২৮) রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম বালাদিয়া গ্রামের একই পরিবারের সদস্যদের মধ্যে দুই শতাংশ জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে, এর মধ্যে মোস্তফা শেখ পথেই মারা যান।
 

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কেউ আনুষ্ঠানিকভাবে মামলা করেননি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”