সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৫২:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টেলিগ্রামের সিইও পাভেল দুরভ গ্রেপ্তার

টেলিগ্রামের সিইও পাভেল দুরভ গ্রেপ্তার

ঢাকা প্রেস
আন্তর্জাতিক ডেস্ক:-


ফরাসি পুলিশ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে গ্রেপ্তার করেছে।

গত শনিবার (২৪ আগস্ট), ফ্রান্সের প্যারিসের একটি বিমানবন্দরে টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে গ্রেপ্তার করা হয়। ফরাসি মিডিয়া জানিয়েছে, দুরভের ব্যক্তিগত জেট লে বোর্গেট বিমানবন্দরে অবতরণের পরই তাকে আটক করা হয়।
 

ফরাসি পুলিশ টেলিগ্রাম অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতে দুরভকে গ্রেপ্তার করেছে। তবে এখনও পর্যন্ত অপরাধের সুনির্দিষ্ট বিষয়টি স্পষ্ট করা হয়নি।


টেলিগ্রাম রাশিয়া, ইউক্রেন এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে অত্যন্ত জনপ্রিয়। ব্যবহারকারীর ডেটা হস্তান্তর করতে অস্বীকার করার পরে ২০১৮ সালে রাশিয়ায় অ্যাপটি নিষিদ্ধ করা হলেও ২০২১ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

 

৩৯ বছর বয়সী রাশিয়া বংশোদ্ভূত পাভেল দুরভ ২০১৩ সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। ফেসবুক, ইউটিউবের মতো অন্যান্য জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি টেলিগ্রামও বিশ্বব্যাপী ব্যবহৃত হয়।