শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৯:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

রাউজানে ২৩৩ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব

রাউজানে ২৩৩ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব

সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

 

 

চট্টগ্রামের রাউজান উপজেলায় শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। এ বছর উপজেলায় সর্বমোট ২৩৩টি পূজা মণ্ডপে দেবী দুর্গার আরাধনা অনুষ্ঠিত হচ্ছে। যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদযাপিত হচ্ছে সর্বত্র।
 

পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি মণ্ডপে আনসার বাহিনী নিয়োজিত থাকছে এবং সার্বিক সহযোগিতা করছে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ। পাশাপাশি পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি পূজা মণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
 

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা শক্তি, সাহস, ন্যায় এবং মাতৃস্নেহের প্রতীক দেবী দুর্গাকে কেন্দ্র করে পালিত হয়। হিন্দু পুরাণ মতে, মহিষাসুর বধের মধ্য দিয়ে দেবী দুর্গা অন্যায়ের ওপর ন্যায়ের এবং অসত্যের ওপর সত্যের জয় প্রতিষ্ঠা করেন। সেই স্মরণেই প্রতি বছর দুর্গোৎসব অনুষ্ঠিত হয়।
 

দেবী দুর্গা হিন্দু ধর্মগ্রন্থে "আদি শক্তি" হিসেবে বর্ণিত। দশভুজা রূপে তিনি অসুর বধ করলেও অন্তরে তিনি মা—স্নেহময়ী ও মঙ্গলময়ী। তাঁর বাহন সিংহ সাহস ও শক্তির প্রতীক। ভক্তদের বিশ্বাস, দেবীর আরাধনার মাধ্যমে জীবনে অশুভ শক্তি দূর হয়ে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয়।
 

ভক্তরা দেবীকে আহ্বান জানান বিশেষ মন্ত্রে—
“যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা।
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।। ”

 

শারদীয় দুর্গোৎসবের মূল বার্তা হলো শান্তি, সম্প্রীতি ও মঙ্গল। রাউজানের পূজা মণ্ডপগুলোতে ভক্তরা প্রার্থনা জানাচ্ছেন— জগৎজননী মা দুর্গা যেন অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সকলের জীবনে শান্তি, ন্যায় ও আনন্দ বয়ে আনেন।