শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৬:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক কিছু সময়ের জন্য অবরোধ

চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক কিছু সময়ের জন্য অবরোধ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

ডিপ্লোমা প্রকৌশলীদের ওপর গুলি করার হুমকি, প্রকৌশল খাতে গঠিত অসামঞ্জস্যপূর্ণ কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।
 

বুধবার সকাল সাড়ে ১১টা থেকে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীরা নানা দাবিতে স্লোগান দেন এবং প্রায় এক ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখেন, যার ফলে সড়কের দুই পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
 

বিক্ষোভকারীরা জানান, সম্প্রতি দেশের প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে একটি অসম কমিটি গঠন করা হয়েছে, যা ডিপ্লোমা প্রকৌশলীদের স্বার্থের পরিপন্থী। পাশাপাশি, ডিগ্রি প্রকৌশলীরা কিছু অযৌক্তিক দাবি তুলছেন, যা রাষ্ট্রপক্ষের গ্রহণযোগ্য নয়। তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা জানান, যদি তাদের দাবিগুলো পূরণ না হয়, তবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
 

এদিকে, চার দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধের কারণে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কে ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে যায়। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।