শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৯:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

জামালপুরে মোহনা টেলিভিশন সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

জামালপুরে মোহনা টেলিভিশন সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

শেখ শাকিল হাসান,ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:-

 

জামালপুরের ইসলামপুরে  সাংবাদিক ওসমান হারুনীর (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার পলাবান্দা ভাটি পাড়ায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত ওসমান হারুনী মোহনা টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি এবং দৈনিক আমার দেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পলাবান্দা ভাটি পাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে তিনি মূল ঘর থেকে পাশের একটি টিনসেড ঘরে যান। সেখানেই তিনি অধিকাংশ সময় সংবাদ পাঠানো ও লেখা-লেখির কাজে ব্যয় করতেন। কিছুক্ষণ পর তার ছোট ভাইয়ের স্ত্রী ঘরে প্রবেশ করলে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে মরদেহ নামিয়ে আনেন। খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছান।

 

নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, কিছুদিন যাবৎ তিনি সাংবাদিকতার কাজে মনোযোগী ছিলেন না। অসুস্থতার কারণে একটি অপারেশন হয়েছিলো এবং সামনে আরেকটি অপারেশন হওয়ার কথা ছিলো। তিনি খুব কম কথা বলতেন। তবে কেন তিনি এমন কাজ করলেন, তা পরিবারের কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না।
 

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায়মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক চাপ ও শারীরিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করেছেন।


এদিকে সহকর্মী ও স্থানীয় সাংবাদিক সমাজ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।