মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৫:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারতের সিকিমে ভারি তুষারপাত, ১২০০ পর্যটক উদ্ধার

ভারতের সিকিমে ভারি তুষারপাত, ১২০০ পর্যটক উদ্ধার

ভারতীয় সেনাবাহিনী সিকিম রাজ্যের পূর্বাঞ্চলে পার্বত্য এলাকায় আটকে পড়া এক হাজার ২০০ জনেরও বেশি পর্যটককে উদ্ধার করেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে এমনটা বলা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভারি তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বৃদ্ধ, নারী এবং শিশুসহ পর্যটকরা পূর্ব সিকিমের বিভিন্ন এলাকায় আটকে পড়েছিলেন। স্থানীয় সময় গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) তাদের উদ্ধার করা হয়।

ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস এই সফল উদ্ধার অভিযান চালিয়েছে। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে অভিযান।

আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে রাজ্যের নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। প্রচণ্ড ঠাণ্ডা থাকায় সৈন্যরা উদ্ধার হওয়া পর্যটকদের জন্য তাদের ব্যারাক খালি করে দেয়।

এ ছাড়া গরম পোশাক, চিকিৎসা সহায়তা এবং গরম খাবারের ব্যবস্থাও করা হয়েছিল।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সৈন্যরা দ্রুত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে উদ্ধার অভিযান এবং প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করায় পর্যটকরা স্বস্তি পেয়েছেন।’

সূত্র : এনডিটিভি